তুমি চেয়েছিলে বসন্ত

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

Mizanur Rahman
  • ১৫
  • ২৬৮
তুমি চেয়েছিলে বসন্ত!
আমি বুকের সব পাজর ঝরালাম
নতুন পাতায় পাতায়
বসন্তের গানে গানে
তুমি আসবে বলে।

তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী!
শূন্য বুক বিছালাম বন-অরণ্যে
নানা ফুলে ফুলে, বাসন্তী রং’য়ে
তুমি জড়াবে বলে।

তুমি চেয়েছিলে শুনতে-
কোকিলের কুহু-কুহু ডাক!
আমি আগুন ছড়ালাম
পালাশ ও শিমুলের ডালে
কোকিলের কুহু-কুহু ডাকে
তুমি মুগ্ধ হবে বলে।

এই ফাল্গুনে সাঝিয়েছি অঞ্জলি
আমার হৃদয়ের থালা ভরে
দেঁখা হোক, আঁদর হোক
ভালোবাসায়-
দু’টি হৃদয় একটি থালায়
শিমুল ও পলাশের ফুলে ফুলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Sultan Chy এতো ভাল লেগেছে যা বারবার পড়তে মন চায়...!!
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
Hajera moni ভোট রইলো. ..আমার পাতায় আসবেন
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
ধন্যবাদ
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
মনোয়ার মোকাররম সুন্দর প্রেমের কবিতা ..!
মনতোষ চন্দ্র দাশ বাহ্! বাসন্তী রঙের সুন্দর সাজানো কথা মালার সুন্দর কবিতা।
অসমাপ্ত কবিতা খুব ভাল লাগলো.
ধন্যবাদ ভালো থাকবেন।
মুহাম্মাদ লুকমান রাকীব অসাধারণ!!ভাল লাগল।শুভ কামনা।।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কি অদ্ভুত কাকতাল? আপনার কবিতার একটি লাইন আর আমার কবিতার প্রথম লাইন হুবুহু এক!! ভালো লাগা রইলো।
আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

১৩ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী